আল মুজাহিদ
মাল্টি কমপ্লেক্স পৌর ভবনসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার তালিকাভুক্ত রেখে নতুন কোন করারোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন (মঙ্গলবার) দুপুরে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন ঝিকরগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
ঝিকরগাছা পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) সন্তোষ কুমার হাজরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।
পৌরসভার ২৯তম বাজেট সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাঁকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক, পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ।
২০২৬- ২৭ অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে পৌরসভাকে আধুনিক,টেকসহ, অবকাঠামো উন্নয়ন এবং রোল মডেলে পরিণত করা সম্ভব হবে সচেতন নাগরিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page