নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ১৯৯১ সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন এটি গণআন্দোলনে রূপ নিয়েছে। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর সেটা আরও বেগবান হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ পশ্চিম ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভিশনারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সবুজ পরিবেশ তৈরি করার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্যও সহায়ক হবে। এছাড়াও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মধ্যে আছি, সেটা অনেকটা লাঘব হবে।
কৃষি অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম.মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো.শহীদুল হক এবং সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সোনালি দলের সাধারণ সম্পাদক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, হল প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, কৃষি অনুষদের পশ্চিম ভবনের সামনে ৫টি নাকাচুয়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সূত্র: বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page