দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হসেন সহ অন্যরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা পেশা এখন কুক্ষিগত হয়ে গেছে। সকলে যেন ভালমানের শিক্ষা গ্রহন করতে পারে, সে বিষয়ে সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায়, শ্রেষ্ঠ ইউএনওর সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page