প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের, মুকসুদপুর উপজেলার, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের ১ নেতার পদত্যাগ

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা উপজেলার উজানী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোতোষ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন।
রবিবার (২৮ জুন ২০২৬) সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় আজীবনের জন্য আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম ও পদ থেকে পদত্যাগ করছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬