নিজস্ব প্রতিনিধি,
মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিখন কার্যক্রম আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও আরও সম্প্রসারিত হবে।
সূত্র : বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page