সাধন সাহা জয়
বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের হিজুলিয়াকান্দি গ্রামের আলোচিত সামিয়া হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী রোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ পলাতক জীবনের পর অবশেষে পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে রোমান মিয়া আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হওয়ার পর পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সামিয়া হত্যার ঘটনায় রোমানের গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার। তারা আশা প্রকাশ করছেন, তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে এবং আদালতের মাধ্যমে রোমান মিয়া দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page