মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম। উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।
অনুষ্ঠানে বক্তব্য দেন নকুল চন্দ্র দাশ, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, সৌম্য প্রদীপ ভট্টাচার্য ও ড. রজত কান্তি ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে তিনি সংসদে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, "আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের পাশে থাকব, রক্ষক হব—ভক্ষক নয়।"
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ডা. অরুনাভ দে সভাপতি এবং অজয় দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page