শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর শ্মশান ঘাট সংলগ্ন রত্নাই নদীর খননের মাটি কেঁটে নিজ জমিতে দেওয়ার অভিযোগে ভেকুর মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ এই জরিমানা আদায় করেন।
সদর উপজেলার আতাউল্লাপুর শ্বোশান ঘাট সংলগ্ন ইঞ্জিনিয়ার সানাউল্লার ডেইরি খামারে রত্নাই নদীর পাড়ের খননকৃত মাটি কোন অনুমতি ছাড়াই ভড়াট করছিলেন।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ সদর থানার পুলিশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে এসে তাদেরকে হাতে নাতে মাটি কাঁটা অবস্থায় ধরে ফেলে।
এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রত্নাই নদী খননের মাটি কাঁটা অবস্থায় তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page