শাহিনুর ইসলাম ,
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদু আহসান বান্না, সহ-সভাপতি আব্দুর সাদ্দাম, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, আরিফুল ইসলাম, ছেলিম রেজা, মাসুদ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, "মাদকমুক্ত কাশিমাড়ী গড়ে তুলতে হলে যুব সমাজকে খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে রেখে তাদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে পারলেই একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।"
তারা আরও জানান, কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মানবিক ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকমুক্ত কাশিমাড়ী গড়ার লক্ষ্যে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
"মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি"—এই প্রত্যয়কে সামনে রেখে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page