
মোঃ রিয়াজ হাসান-ভ্রাম্যমান প্রতিনিধি
কাশিয়নী থানা পুলিশের কর্মতৎপরতায় খুলনা হতে দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ শিশু রেদয়ানকে উদ্ধার করা হয়েছে। গত (২৫ জুন)বৃহস্পতিবার সকাল ১১ টায় শিশু রেদয়ান (০৯), পিতা-রফিক, মাতা-পারভীন বেগম, সাং-জলকার পাড়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ তার নিজ বাড়ি হতে বের হয়। পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেনা। অনেক খোঁজাখুজি করার পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই সংক্রান্তে কাশিয়ানী থানায় একটি নিখোঁজ জিডি করেন তার পরিবার।
পরবর্তীতে সহকারী পুলিশ সুপার, মুকসুদপুর সার্কেল, মোঃ নাফিছুর রহমানের দিকনির্দেশনায় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে এসআই/নিঃ মোঃ নূর আলম মিয়ার নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি টিম এই সংক্রান্তে অনুসন্ধানমূলক কর্যক্রম শুরু করে এবং তারই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৬/২০২৬ খ্রি. খুলনা মহানগর রেল স্টেশন হতে নিখোঁজ শিশু রেদয়ান (০৯)কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page