
মোঃ হাসান আলী
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে মোঃ রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোর গত ১৮ জুন ২০২৬ তারিখে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ৬দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রামের বাসিন্দা। তাকে সর্বশেষ গাহলী বাজার এলাকায় দেখা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোজের সময় পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তার গায়ের রঙ ফর্সা এবং শারীরিক গঠন লম্বা।
এ ঘটনায় পরিবার ও স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ রবিউল ইসলামের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
যোগাযোগ:
📞 ০১৩০৭-৩৪৪৫৩২
📞 ০১৩১৫-১৫০৬৫০
📞 ০১৭৩৮-৭৩৭৯৯১
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে তবে নিখোঁজের বিষয়ে তার পরিবার এখনো থানায় কোন মিসিং ডায়েরী করেনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page