সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে পারিবারিক কলহের জেরে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি বিষপান করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন খড়িয়ালা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী রোজিনা বেগমের সাথে মনিরের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে পারিবারিক অভিমান থেকে মনির হোসেন বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাবার বাড়ি ইশানগরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page