রিয়া মনি :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উত্তরখান থানাধীন তালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় তহরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
গ্রেফতারকৃত তহরুল ইসলামের পিতার নাম মজনু রহমান এবং মাতার নাম মোছা. পানতারা বেগম। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ সদর এলাকায়। তিনি উত্তরখানের তালতলা এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের মাদক কারবারকে ছাড় দেওয়া হবে না।পুলিশ উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করেছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page