প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ
সহধর্মিনী ইসরাত জাহান ও কন্যা সিদরাতুল মুনতাহা শশীর আয়োজনে জাঁকজমকভাবে উদযাপিত হলো মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক :
ভালোবাসা, আন্তরিকতা এবং পারিবারিক উষ্ণতায় ভরপুর পরিবেশে জনপ্রিয় জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে সবচেয়ে বিশেষ আয়োজন করেন তাঁর সহধর্মিনী ইসরাত জাহান এবং আদরের কন্যা সিদরাতুল মুনতাহা শশী। পরিবারের পক্ষ থেকে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে পালন করা হয়।
বিশেষ এ আয়োজনে সহধর্মিনী ইসরাত জাহান নিজের হাতে নানা ধরনের মজাদার ও পছন্দের খাবার রান্না করে জন্মদিনটিকে আরও স্মরণীয় করে তোলেন। পারিবারিক ভালোবাসা, আন্তরিক যত্ন এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত এ আয়োজন উপস্থিত সবার কাছে ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী।
জন্মদিনের সবচেয়ে মজার বিষয় ছিল বিশেষভাবে তৈরি করা একটি থিম কেক। যদিও মোঃ শিহাব উদ্দিন দীর্ঘদিনের ব্রাজিল ফুটবল দলের সমর্থক, তবে তাঁর সহধর্মিনী ইসরাত জাহান আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ায় ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে জন্মদিনের কেকটি আর্জেন্টিনার আদলে তৈরি করা হয়। বিষয়টি পরিবারে আনন্দ, হাস্যরস এবং বাড়তি উচ্ছ্বাসের সৃষ্টি করে।
উল্লেখ্য, মোঃ শিহাব উদ্দিন দেশের সাংবাদিকতা অঙ্গনের একটি পরিচিত নাম। তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং জনমুখী সাংবাদিকতা চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও গণমুখী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য, সহকর্মী, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহীরা ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মোঃ শিহাব উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ-শান্তি এবং দেশ ও মানুষের কল্যাণে তাঁর অব্যাহত অবদানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬