প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন, দীর্ঘায়ু কামনা সাংবাদিক মহলের

জি. এস. জয়-নির্বাহী সম্পাদক, দৈনিক জন জাগরণ :
দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ঢাকা মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং ডিফেন্স প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করেছেন দৈনিক জ নজাগরণ পরিবারসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আজ বুধবার (২৪ জুন, ২০২৬) এই সাহসী কলমযোদ্ধার জন্মদিনে সাংবাদিক মহল তাঁর সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে নানা শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
সাংবাদিক সমাজের অভিমত, মোঃ শিহাব উদ্দিন একজন নির্ভীক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে নিরলসভাবে কলম চালিয়ে যাচ্ছেন। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, আপসহীন লেখনী, নিরপেক্ষতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় অবস্থান তাঁকে সাংবাদিক মহলে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।
শুধু সাংবাদিকতাই নয়, সাংবাদিকদের অধিকার, কল্যাণ, পেশাগত মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তাঁর বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ শিহাব উদ্দিন আগামী দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর প্রত্যাশা, জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন, নারী ও শিশু নিরাপত্তা এবং সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
দৈনিক জন জাগরণ পরিবার এবং সাংবাদিক মহল বিশ্বাস করে, সাংবাদিকতা ও জনসেবার প্রতি মোঃ শিহাব উদ্দিনের নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ আগামী দিনেও সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জন্মদিনে দৈনিক জন জাগরণ পরিবার, সাংবাদিক মহল, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা মোঃ শিহাব উদ্দিনের প্রতি জানাচ্ছেন প্রাণঢালা শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং দীর্ঘ, সুস্থ ও কর্মময় জীবনের আন্তরিক প্রার্থনা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬