
দীপক শর্মা
আজ মঙ্গলবার(২৩জুন) মোবাইল কোর্ট অভিযান-০৩ পরিচালনা করা হয়। অভিযানে মো: জহির ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট মামলা (মামলা নং-০১) রুজু করা ।
ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও রোড এলাকার গোস্তহাটি বাজারের পাশে মোবাইল কোর্ট অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে সোমবার (২২ জুন)।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ অভিযুক্ত জহির ইসলামকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানের প্রসিকিউশন দায়িত্বে ছিলেন মো: শাকিলার রহমান (উপ-পরিদর্শক)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page