প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
গোপালগঞ্জে শ্রমিক লীগ নেতা কবিরুলের পদত্যাগ করে সংবাদ সম্মেলন

মুকসুদপুর প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগ নেতা মোঃ কবিরুল শরীফ ও কাশালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বালা মিয়া, দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকালে মুকসুদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক নোঃ কবিরুল শরীফ ও উপজেলার কাশালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বালা মিয়া আওয়ামী লীগের সকল প্রকার দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যের মাধ্যমে, তারা বলেন আজ মঙ্গলবার ২৩ জুন ২০১৬ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় নিজ নিজ দলীয় পদ থেকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিলাম, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আর কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবেনা।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকিব। রাজনৈতিক বা ব্যাক্তিগত স্বার্থের উধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬