
নিজস্ব প্রতিনিধি;
প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই মন্তব্য করে আজ ২৩ শে জুন মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাজনীতি কোন ভোগের বিষয় নয় বরং মানবতার কল্যাণে নিবেদিত। রাজনীতির এক শ্রেণীর উচ্চ ভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যানকামী ও উৎপাদন মুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি শুধু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নয় বরং গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ দেশের যে অবস্থা তার প্রধান কারণ ই হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতি। ক্ষমতার জন্য একে অপরকে আঘাত করার প্রবণতা আমাদের সামাজিক বন্ধনকে ও নষ্ট করে দিচ্ছে। দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে ক্ষমতাসীনরা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়, যা গনতন্ত্র ও স্বাধীনতার চেতনার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।
কলামিস্ট মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে মানসিক পরিশুদ্ধতা, উন্নত রুচি ও সংস্কৃতি বারবার প্রত্যাশা করেছে মানুষ। এ ও প্রত্যাশা করেছে, দেশ ও জাতি গঠনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে এদের মাধ্যমে বড় ধরনের জাগরণ ঘটবে। দেশের উন্নয়ন সহ হতদরিদ্র মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। কিন্তু জনগণের প্রত্যাশা শুধুই হতাশায় রূপ নিচ্ছে।
তরুণ এ রাজনীতিবিদ বলেন, প্রতিহিংসা মুলক রাজনৈতিক আচারন দেশের অগ্রগতি ও সংহতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের সামনে সেই বাস্তবতা স্পষ্ট। যে রাজনৈতিক সংগঠন হিংসা ও প্রতিহিংসার নীতি অনুসরণ করে তাদের শাসন কতটা বিধ্বংসী হতে পারে তা এখন আর কোন লুকোচুরির বিষয় নয়।
নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার লড়াই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অসম প্রতিযোগিতায় রুপ নিয়েছে। এই লড়াইয়ের মধ্যে জনগণের কোন ভূমিকা নেই, তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হচ্ছে। দেশে এখন অস্থিতিশীল বাস্তবতায় আবদ্ধ, যেখানে শান্তি এবং সংহতি কেবলই দুঃবর্তী স্বপ্ন।
তার মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান লড়াই কেবল ক্ষমতা দখলই নয় বরং এর প্রভাব দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়াতে ও পড়ছে। উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো আজ তাদের পার্টি নির্ভর হয়ে গেছে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page