আল আামিন খান সানি ,
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক আজ শনিবার (২০ জুন) বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান সরকারি উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এদিন তিনি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য প্রকল্পগুলোর কাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে, প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, "সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেটিই আমাদের.!, মূল লক্ষ্য। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সংসদ সদস্যের এমন নিয়মিত তদারকি ও তড়িৎ পদক্ষেপ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করে তুলছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page