সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের কৃষ্ণনগর ব্রিজের সন্নিকটে সড়কটির একাংশ ভেঙে পড়েছে। গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই সড়কটির বড় একটি অংশ দেবে গিয়ে ধসে পড়ায় চলাচলের ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় পথচারী ও এলাকাবাসীরা জানিয়েছেন, ব্রিজের ঠিক সামনেই সড়কের এই ভাঙন প্রতিদিন বড় হচ্ছে। সড়কটি সরু হয়ে যাওয়ায় বিশেষ করে রাতে ছোট-বড় যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এভাবে চলতে থাকলে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হবে বলে ভুক্তভোগীরা জানান।
সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয়রা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের কাছে দ্রুত ভাঙা অংশটি মেরামতের দাবি জানিয়েছেন।
পাশাপাশি, উপজেলা প্রশাসনের নিকট এলাকাবাসীর জোর দাবি, যেন অনতিবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, যাতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page