শাহিনুর ইসলাম,
সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক 'সমতা ফোরাম' (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমার। সভায় সমতা ফোরামের অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি সিএসও (নাগরিক সমাজ সংগঠন)-এর প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক এই সমন্বয় সভায় বক্তারা ফোরামের বিগত তিন মাসের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এলাকার টেকসই উন্নয়নে ফোরামের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা মাঠপর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামাজিক সমস্যা সমাধানে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page