
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি
পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা ৬নং ওয়ার্ডে গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজখানা ও পেয়ার মোহাম্মদ শাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন পটিয়া।
১৯ জুন বিকেলে হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার বন্ধন পটিয়ার সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস পানু, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সংগঠক কামরুল হাসান চৌধুরী আনিস, মানবতার বন্ধন পটিয়ার সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, প্রচার সম্পাদক আবু সালেহ মো. নুর উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস.এম. আবু হেনা, সদস্য নুর হোসেন শিবলু, সংগঠক তানভীর,আলভীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন,
"এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানবতার বন্ধন পটিয়া সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
"সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও সুন্দর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। মানবতার বন্ধন পটিয়া মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে।"
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করেন এবং তাদের সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করেন। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য মানবতার বন্ধন পটিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page