
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি,রুপপুর পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন।
শুক্রবার ( ১৯ জুন )২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে থানা ও ফাঁড়ির সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, বিভিন্ন দাপ্তরিক শাখা এবং অফিসিয়াল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এছাড়াও থানার কম্পাউন্ড ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত, মানসম্মত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
“জনতার আস্থা, পুলিশের প্রত্যয়—নিরাপদ ও শান্তিপূর্ণ পাবনা গড়াই আমাদের অঙ্গীকার।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page