
শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা :
পাবনা জেলার গ্রামীণ ও পৌর অবকাঠামোর আমূল পরিবর্তনে শুরু হতে যাচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকার মেগা উন্নয়ন কর্মযজ্ঞ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় প্রস্তাবিত এই প্রকল্পে নির্মাণ ও সংস্কার করা হবে গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট, আধুনিক বাজার, ঘাটলা, রেল ক্রসিং এবং বাস্তবায়ন করা হবে ব্যাপক বনায়ন কর্মসূচি।
এছাড়াও পাবনা পৌরসভার ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে নেওয়া হচ্ছে পৃথক প্রকল্প, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে পাবনার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধায় আসবে এক নতুন দিগন্ত।
আর এই প্রকল্প বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং পাবনা গণমানুষের নেতা পাবনা ৫ আসন ৭২ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ।
দল-মত নির্বিশেষে জেলার সুষম উন্নয়ন এবং জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page