শেখ মোহাম্মদ পারভেজ,
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টার দিকে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫), বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪) এবং ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)।
আদালতের রায়ে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. মোশাররফ হোসেনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page