মোঃ হাসান আলী,
নওগা জেলার কয়েকটি উপজলোয়(মহাদেবপুর,ধামইরহাট,পত্নীতলা, সাপাহার, বদলগাছি) খোজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত এলাকায় সন্ধার পর বিদ্যুৎ থাকেনা। একবার বিদ্যুৎ গেলে ২/৩ঘন্টা আসেনা এবং দিনে রাতে কমপক্ষে ৪-৫বার নিয়মিত লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমের কারণে রাতের ঘুম নষ্ট হচ্ছে, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর দাবি, কয়েকদিন ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, “সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ চলে যায়, কখন আসবে তারও কোনো নির্দিষ্ট সময় থাকে না। প্রচণ্ড গরমে ছোট শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে আছেন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page