মোঃ পারভেজ,
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের একদিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের একমাত্র সন্তান মো. জায়হান মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে নিখোঁজ ছিল। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধান চালান। একই দিন পরিবারের ঘর থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়, যেখানে মুক্তিপণ দাবি ও হুমকির বিষয় উল্লেখ ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে শিশুটির বাড়ির পাশের এক প্রতিবেশীর ঘরের পেছন থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জায়হান তার বাবা-মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page