
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
১৭/০৬/২০২৬ ইং তারিখে বিআরটিএ, ঠাকুরগাঁও এর সহযোগীতায় সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ০৭ টি পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
পরবর্তীতে ইএসডিও ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আয়োজনে Recovery and Advancement of Informal Sector Development (RAISE) জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীনদের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে বিকেল ৪.০০টায় ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। দিনের শেষ ভাগে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল বিতর্কের বিষয় ছিলো "দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতাই প্রধান হাতিয়ার"।
একটি প্রাণবন্ত বিতর্কের মাধ্যমে ফাইনাল শেষ হয়। ফাইনাল শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে সুশিক্ষাই পারে দূর্নীতি রোধ করতে মর্মে জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page