শেখ মোহাম্মদ পারভেজ,
পাবনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম্য আদালত বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়।
এ সময় তিনি গ্রাম্য আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাম্য আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজলভ্য বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি পেলে সাধারণ জনগণ আরও উন্নত সেবা পাবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page