শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার বেড়ায় ছুটি না নিয়ে দপ্তর ফাঁকা রেখে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে বাপাউবো বেড়া পানি উন্নয়ন বিভাগ, পাবনার ০৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। একটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তারা দুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন বলে বিশ্বস্ব সূত্রে জানা যায়।
বিনা অনুমতিতে কর্মস্থলে দুইদিন ধরে এসব কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকায় অফিসের স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে। তবে, পাউবোর কর্মকর্তা বলছেন, তারা মৌখিক ছুটি নিয়ে গেছেন।
যারা ঢাকায় গেছেন তারা হলেন, বেড়া পানি উন্নয়ন শাখা-২ এর উপ-সহকারী প্রকৌশলী জনাব আতিক হোসেন, বেড়া পানি উন্নয়ন শাখা-১ এর উপ-সহকারী প্রকৌশলী জনাব হাবিবুর রহমান, বেড়া পানি উন্নয়ন শাখা-৬ এর উপ-সহকারী প্রকৌশলী জনাব সুরুজ মন্ডল, বেড়া পানি উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী জনাব রাসেল ফকির ও বেড়া পানি উন্নয়ন শাখা-১ এর অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব তাওফিকুর রহমান।
স্থানীয় একাধিক সূত্র জানায়, চলতি বছরের ০৫ মার্চ ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর সিআর-৩০৮/২০২৬ (তেজগাঁও)। এই মামলায় উল্লেখিত বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর্মচারী সহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তের জন্য ডিএমপির তেজগাঁও বিভাগের গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন আদালত। তার প্রেক্ষিতে মামলার তদন্তকাজে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের ১৫ জুন বেলা সাড়ে ১১টায় হাজির হওয়ার নোটিশ পাঠান তদন্তকারী কর্মকর্তা। সেখানে হাজির হতে ১৫ জুন, মঙ্গলবার ঢাকায় যান উল্লেখিত ৫ কর্মকর্তা-কর্মচারী।
কিন্তু অভিযোগ উঠেছে, অফিসিয়ালভাবে ছুটি না নিয়ে তারা ঢাকায় গেছেন। এমনকি তারা দুইদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এতে বেড়া পাউবোতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে বেড়া পাউবো অফিসে গিয়ে উল্লেখিত ৫ জনের মধ্যে ৪ জনকে তাদের কার্যালয়ে পাওয়া যায়নি। তবে বেড়া পানি উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী জনাব রাসেল ফকিরকে তার দপ্তরে পাওয়া যায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page