
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল মন্ডল(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ও মতিয়ার রহমান (৫২) নামে এক খরিদ্দার কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সেই সাথে খরিদ্দার মতিয়ার রহমানের কাছে থাকা মাদক কেনার নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে সাঘাটা থানা পুলিশের মোবাইল টিম উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রামের জুয়েল মন্ডলের বসতবাড়ীর ভেতরে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় চলছে।
পরে তাৎক্ষণিকভাবে রাত পনে বারোটার দিকে সেই স্থানে অভিযান চালিয়ে জুয়েল মন্ডল নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে লুঙ্গির কোচ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ক্রেতা মতিয়ার রহমানের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য ক্রয়ের নগদ ৩ হাজার টাকা জব্দ সহ তাদের দুজন কে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব ইয়ারা ট্যাবলেটের বাজারমুল্য আনুমানিক ১২ হাজার টাকা।
গ্রেফতার মাদক কারবারী জুয়েল মন্ডল উপজেলার চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আর ক্রেতা মতিয়ার রহমান একই উপজেলার রাঘবপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজন পরস্পরের আঁতাতে ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ও টাকা নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপ্তির মাধ্যমে আরো জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page