
নিজস্ব প্রতিনিধি :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভুমিকা নিতে হবে। তিনি আরো বলেন, গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে আমিও অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও দায়িত্বিশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল সোমবার বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
এ সময় প্রশিক্ষণ সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল এবং হান্নান মাহমুদ। নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page