
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ড্রাম ট্রাকের ভেতরে আটকে পড়া এক হেলপারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (১৫ জুন) রাত ২টার দিকে গাইবান্ধা পৌর এলাকার পুরাতন বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া হেলপারের নাম মো. সিয়াম (পিতা মো. জিয়া)। তিনি গাইবান্ধার বাসিন্দা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে গাইবান্ধা থেকে বালাসিগামী 'জাকিয়া জান্নাত পরিবহন' নামের একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮১৪২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার সিয়াম ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রিফাত আল মামুনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাত্র ৫ মিনিটের শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় উদ্ধারকারীরা হেলপার সিয়ামকে ট্রাকের ভেতর থেকে বের করে আনেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সময়পঞ্জি সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, রাত ২টায় সংবাদ পেয়ে ২টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ২টা ৪ মিনিটে উদ্ধার কাজ শুরু হয়ে ২টা ৯ মিনিটে সফলভাবে শেষ হয় এবং ২টা ৩৫ মিনিটে দলটি স্টেশনে ফিরে আসে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page