
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
স্ত্রীর ছলছল করা চোখ দুটোই বলে দিচ্ছে তার বুকের ভেতর কতটা হাহাকার চলছে। আমি শুধু তার ওই অসহায় চাহনিটাই দেখছি। মেয়েটি হয়তো মনে মনে ভাবছে- "কার জন্য এতো কষ্ট করলাম? কাকে এতো অন্ধের মতো বিশ্বাস করলাম? যার জন্য দশ মাস দশ দিন অমানসিক কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে!"
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো একাধিক বিয়ে করার বিধান রয়েছে। কিন্তু বিবেক, সময় আর পরিস্থিতি বলেও তো একটা কথা থাকে! একজন মা যখন স/ন্তান জ/ন্ম দেওয়ার পর নিজের শারীরিক কন্ডিশন আর সদ্যোজাত সন্তানকে লালন-পালন নিয়ে সবচেয়ে কঠিন একটা সময় পার করছেন, ঠিক তখনই তাকে এই নির্মম সত্যটার মুখোমুখি হতে হলো?
যেই সময়টাতে একজন স্ত্রীর তার স্বামীর সাপোর্ট সবচেয়ে বেশি দরকার, যে সময়টায় তার পাশে বসে শক্ত করে হাতটা ধরে সাহস দেওয়ার কথা ছিল-ঠিক সেই চরম প্রয়োজনের মুহূর্তেই সে অন্য কাউকে নিয়ে আনন্দে মেতে আছে।
পৃথিবীর সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হয়তো এটাই। বিশ্বাস আর ভালোবাসার এমন নিষ্ঠুর প্রতিদান সত্যিই মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাকে এই কঠিন পরিস্থিতি সামলে ওঠার শক্তি দিক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page