
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) এবং মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কালিতলা এলাকার
বাসিন্দা তামিম ইসলামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার বিকেলে ভুক্তভোগীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি পরিত্যক্ত গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে ওই গুদাম থেকে কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনজনকে হাতেনাতে আটক করে। পরে আজ
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃত তিনজনকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page