
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত অভিযানে মাদকসেবন, মাদক ব্যবসা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানের অংশ হিসেবে পাবনা সদর থানায় ১ জন, ফরিদপুর থানায় ২ জন, সুজানগর থানায় ২ জন, আতাইকুলা থানায় ৩ জন এবং চাটমোহর থানায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, আমিনপুর থানা এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, সাঁথিয়া উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোঃ মাসুম খানকে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৬০ (ষাট) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ (চার) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাবনা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page