
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিসের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কোচিং শেষে বাড়ি ফিরছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান।
স্থানীয়দের দাবি, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সেলোমেশিনচালিত ট্রাক শিবা রানীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করার চেষ্টা করেন। এ সময় চালক ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাকটির চালক বাবলু হোসেন উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের বাসিন্দা এবং তিনি রফিজ উদ্দিনের ছেলে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page