
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি পরিমাপ ও চিহ্নিতকরণের নামে হয়রানি ও নাজেহাল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত জমির পরিমাণ বা পূর্বের সীমানা বিবেচনা না করেই একতরফাভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে।
বুধবার (১০ জুন) রুহিয়া এলাকায় একটি পরিমাপ কার্যক্রম চলার সময় ভুক্তভোগী নারীরা তীব্র ক্ষোভও অসন্তোষ প্রকাশ করেন।
সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বেও এই এলাকায় বালু ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণের মতো নানা উদ্যোগ নেওয়া হলেও তখন কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী সমাধান করা হয়নি। আজ হঠাৎ করেই কোনো পূর্ব নোটিশ বা জমির প্রকৃত মালিকদের অনুপস্থিতিতে জমি মাপার কাজ শুরু করা হয়।
ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন "আমাদের এই জমি আসলে ঠিক কতটুকু আছে, তা কোনোদিনও সঠিকভাবে আমাদের দেখানো হয়নি। আমাদের মোট জমির পরিমাণ ৩০ শতক হলেও আজ আমাদের না জানিয়েই ওরা নিজেদের মতো করে মেপে চলে গেছে। বলা হচ্ছে এই জমি নাকি ৮৪ শতক!"
তিনি আরও জানান, স্থানীয় প্রভাবশালী বা সংশ্লিষ্ট মহলের যোগসাজশে প্রকৃত জমির দলিল বা নকশা তোয়াক্কা না করে এই পরিমাপ করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পৈতৃক ভিটেমাটি হারানোর ঝুঁকিতে পড়েছেন
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page