
মোঃ শফিকুল আলম শাকিল-গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত), পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু এবং উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। সেই লক্ষ্যেই আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। সমাজের সব স্তরের মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নেও এটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।”
সভায় মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধি করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page