
মো: পারভেজ-পটিয়া প্রতিনিধি
পটিয়ায় দর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এমপি এনামুল হক এনাম পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হককে দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে।
পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি নিহত পঙ্কজ শীলের স্ত্রী ও ছোট ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভবিষ্যতে পটিয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, শ্যামল কান্তি বিশ্বাস, তাপস কুমার দে, ইসহাক সওদাগর, রতন মল্লিক, খোকন মেম্বার, করিম মেম্বারসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page