
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পাবনা সদর থানা কর্তৃক বাস টার্মিনাল এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার ১ জন আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
পাবনা আমিনপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের হিরোইনসহ দুই জন গ্রেপ্তার।
অন্যদিকে ঈশ্বরদী থানা পুলিশ মাদকসেবনের অপরাধে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
এছাড়া আটঘরিয়া থানা পুলিশের অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বেড়া থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ০৩(তিন) জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাঁথিয়া থানায় মাটি কাঁটার দায়ে ২ জনের ১ দিন করে বিনাশ্রম কারাদন্ড ভ্রাম্যমান আদালত।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page