
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে অসহায় দিনমজুর ও প্রতিবন্ধী শফিজুল রহমানের বাড়িতে আগুন লাগিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর চড়তা এলাকার দিনমজুর শফিজুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটিয়েছে প্রভাবশালীরা, জানা গেছে হামলাকারীরা শফিজুলের বসত ভিটে নিজের দাবী করে এই তাণ্ডব চালিয়েছেন, এদিকে দিনমজুর সফিজুলের দাবি আমার বসত ভিটে ওরা জোরপূর্বক দাবি করে আসছেন, আমার কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে মারধোর করে আমার ঘরে আগুন লাগিয়ে দেন,
ভুক্তভোগী আরো বলেন আমি অসহায় আমি এর সুষ্ঠু বিচার চাই,
০৭,০৬,২০২৬ রবিবার আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমাকে মারধর করেন, এই ঘটনাই বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন,
এবং পরদিন সোমবার আমার বাড়ির প্রাচীর ও
টিনের চালা ভাঙচুর করেন,
এ ঘটনায় ০৮,০৬,২০২৬ সোমবার বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে হামলা কারি সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page