
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা কার্যকর কমিটির সম্মানিত সদস্য মরহুম লাভলু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) রাতে বকশীগঞ্জ পৌর এলাকায় প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম লাভলু মিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, সংগঠনের প্রতি তাঁর অবদান এবং শ্রমিকদের কল্যাণে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল, কোষাধ্যক্ষ মজিবর রহমান, সদস্য মোঃ আব্দুর রউফ ও মোঃ বাবুল মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সুজন মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব মিয়াসহ প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির সর্বস্তরের সদস্যবৃন্দ।
মাহফিলে বক্তারা মরহুম লাভলু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page