
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার রাঘবপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদাময় ও জলাবদ্ধ হয়ে পড়ে, ফলে যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ শুরু হয়নি। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক উন্নতি হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page