
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
টানা ১০ ঘন্টা (দশ) বন্ধ থাকার পর খুলনার সাথে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ আবার শুরু। খুলন ও ঈশ্বরদী থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঝিনাইদহের সাফদারপুর স্টেশন পয়েন্টের পৌঁছে ৫ ঘন্টা (পাঁচ) চেষ্টায় লাইনের সমস্যা সমাধানের পর বোরবার দুপুর ৩ টায় (তিন) রেল চলাচল শুরু হয়।
এর আগে একই দিন রোববার ভোর ৫ টায় (পাঁচ) ঝিনাইদহের সাফদারপুর ষ্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন ষ্টেশনে ঢোকার আগে এলাকা পার হওয়ার সময় এর তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যে চলে যান। খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। সাড়ে ৫ ঘন্টা চেষ্টার পর বেলা ৩টার সময় রেল যোগাযোগ আবার শুরু হয়।
সাফদারপুর স্টেশন মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহি ট্রেনটি সাফদারপুর ষ্টেশনে ঢোকার সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইন ঠিক করে। এরপর দুপুর ৩ টা থেকে রেল চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম দৈনিক জনজাগরণ পত্রিকার প্রতিনিধিকে জানান, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। এছাড়া ঈশ্বরদী থেকে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছেনা। উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান এ প্রকৌশলী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page