
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ওয়ানিম ওরফে লিমন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৬ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলমনগর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াসিম ওরফে লিমন আলমনগর গ্রামের মৃত আবু সাদিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে আলমনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে লিমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁকে আটক করে এবং তল্লাশি চালায়। পরে তাঁর হেফাজত থেকে অবৈধ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত লিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই সংক্রান্ত অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page