
আল মুজাহিদ-(যশোর)
যশোরের চৌগাছা উপজেলার ২নং পাশাপোল ইউনিয়নের ৬নং বাড়িয়ালী ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িয়ালী গ্রামের প্রবাসী তোতা মিয়ার অনুপস্থিতিতে তাঁর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য রাজু আহমেদের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। গত রাতে রাজু আহমেদ গোপনে ওই নারীর সঙ্গে একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী বাড়িটি ঘেরাও করে এবং তাদের আপত্তিকর অবস্থায় আটক করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ জনতা রাজু আহমেদকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্যকে রক্ষায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইউপি সদস্য রাজুকে ‘ফাঁসানোর চেষ্টা’ করা হয়েছে। তবে এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তাদের ভাষ্য, হাতেনাতে আটকের পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তকে নির্দোষ প্রমাণের চেষ্টা চলছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত রাজু আহমেদ, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page