
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর জীবনযুদ্ধে হার মানলেন রাসেল।
বালিয়াডাঙ্গী উপজেলার, দুওসুও ইউনিয়নের, ছাগলডাঙ্গী মহিষমাড়ী গ্রামের, মোবারক আলীর ছেলে রাসেল (৩০)।
গত শুক্রবার ভোররাতে নাইট কোচের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাসেল।
তার মৃত্যু*তে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page