
দীপক শর্মা-ঠাকুরগাঁও
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ঠাকুরগাঁও জেলা যুবদলের আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ই জুন ২০২৬ বাদ মাগরিব জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা পার্টি অফিস গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহবায়ক আবু হানিফা মুক্তা এবং সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান (জাহিদ)
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিল ও সমাবেশে অংশ নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page