
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরখান থানাধীন মুন্ডা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ আলামিন (২৬)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
গ্রেপ্তারকৃত আলামিনের পিতা মোহাম্মদ আলী এবং মাতা রাজিয়া খাতুন। তিনি উত্তরখান থানার মুন্ডা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আলামিনের বিরুদ্ধে হত্যা মামলা, মাদক মামলা এবং বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গত ০৫ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল স্থানীয় বাসিন্দারা। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুন্ডা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে উত্তরখান থানার এফআইআর নং-০২, তারিখ: ০২ জুন ২০২৬; জি.আর. নং-৭৬, তারিখ: ০২ জুন ২০২৬ মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উক্ত মামলায় ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ ধারায়, পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী অভিযোগ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page